কোকো স্মৃতি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল আজ ও কাল

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

ভোর রাতে আবারও বৃষ্টি হওয়ার কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে যাওয়ায় গতকাল সোমবার আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ১ম ও ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। পূর্ব সূচি অনুযায়ী আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার শহীদ শাহজাহান মাঠে সকাল ৯টায় রেলওয়ে এস এ বনাম চিটাগং ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টায় হাজী ক্যাম্প একাদশ বনাম আলোসিঁড়ি ক্লাবের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার ২৫ নভেম্বর, সকাল ৯টায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম সিএস স্পোর্টস একাডেমি এবং দুপুর ১টায় চট্টগ্রাম–১১ বনাম মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশের মধ্যে অপর দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড রান গড়েও নিউজিল্যান্ডকে হারাতে পারল না ভারত
পরবর্তী নিবন্ধবাংলাদেশের একাদশে চার পেসার