কেডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবলে রাইজিং স্টারের জয়

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

কেডি প্রভাতী বার্ষিক অভ্যন্তরীণ ফুটবলে নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে কে ডি রাইজিং স্টার। গতকাল সোমবার সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় খেলায় তারা টাইব্রেকারে ২–১ গোলে কে ডি মুক্তিযোদ্ধা’কে হারায়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে জয়ী দলের অধিনায়ক রাইহান ও আলভি এবং বিজিত দলের জসীম গোল করেন। উল্লেখ্য প্রথম ম্যাচে টাইব্রেকারে জয় পাওয়া কে ডি মুক্তিযোদ্ধা গতকালের পরাজয়ে ২ খেলায় ৩ এবং প্রথম ম্যাচে টাইব্রেকারে জয়ী কে ডি রাইজিং স্টার ১ খেলায় ২ পয়েন্ট লাভ করে। খেলা শেষে সেরা খেলোয়াড় কে ডি রাইজিং স্টারের অধিনায়ক রাইহানের হাতে পুরস্কার তুলে দেন কেডি প্রভাতী ক্লাবের সভাপতি বিজয় বড়ুয়া বাপ্পা, সহ– সভাপতি ইঞ্জিনিয়ার আমীর হোসেন ও সাধারণ সম্পাদক সুধীর দে।

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা