কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

| রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরে নজরুল বর্ষ২০২৬ উপলক্ষে আয়োজিত ২ দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যামন্দিরের প্রফুল্ল রঞ্জন সিংহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যামন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাসুদেব সিংহ। বিশেষ অতিথি ছিলেন নৃত্য শিক্ষক স্বপন দাশ। উপস্থিত ছিলেন বিদ্যামন্দিরের শিক্ষকশিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। সভাপতিত্ব করেন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অরুপ দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যামন্দিরের সহকারি শিক্ষিকা ঊর্মি ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন পিমপু কুমার বড়ুয়া। শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিপিএল খেলতে গেলেন মিরাজ
পরবর্তী নিবন্ধজীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান জেমস