কিশোরবেলা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কিশোরবেলার উদ্যোগে ‘শিল্পপতি মুজিবুর রহমান –কিশোরবেলা সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান গত ১৪ নভেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।

অতিথি ছিলেন কবি–নাট্যজন সনজীব বড়ুয়া, কবি–শিশুসাহিত্যিক অরুণ শীল, শরণের প্রধান নির্বাহী আলোক বিকাশ বড়ুয়া। বক্তব্য দেন, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, কবি আজিজ রাহমান, অধ্যক্ষ পারভেজ করিম, কথাসাহিত্যিক রহমান রনি প্রমুখ। এবারের পুরস্কারপ্রাপ্ত দুই লেখক আকাশ আহমেদ (পদ্য) সুসেন কান্তি দাশ (গদ্য)কে ক্রেস্ট ও সম্মানী তুলে দেন প্রধান অতিথি।

দ্বিতীয় পর্বে লেখা পাঠ ও কথামালায় অংশ নেন মহুয়া চৌধুরী, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, আবুল কালাম বেলাল, ইফতেখার মারুফ, সুপলাল বড়ুয়া, নীল রতন বড়ুয়া, সুবল বড়ুয়া, মানিক দেবনাথ, মর্জিনা আখতার, জায়তুন্নেছা জেবু, অ্যাডভোকেট লেখক আয়শা কাকলি, মারজিয়া খানম সিদ্দিকা, অনামিকা বড়ুয়া, আসিফ ইকবাল, তসলিম খাঁ, নাটুবিকাশ বড়ুয়া, কানিজ ফাতিমা, সুস্মিতা তালুকদার মিতুল, এসএম আবদুল আজিজ, আনোয়ারুল হক নূরী, বিকাশ বড়ুয়া, তুহিন তঞ্চগ্যা, প্রদ্যোত কুমার বড়ুয়া, হেলাল বিন ইলিয়াছ, লিটন কুমার চৌধুরী, স্মরণিকা চৌধুরী, নাজরীন আক্তার, পুষ্পিতা সেন, সরোয়ার রানা, গৌতম কানুনগো, শেলীনা আক্তার, নান্টু বড়ুয়া প্রমুখ। উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামের পথে, পেকুয়ায় ধরা