কিডনি রোগীদের চিকিৎসায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান

| বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

বিশ্ব কিডনি দিবস পালন উপলক্ষে আন্দরকিল্লাস্থ ‘স্পর্শ ফাউন্ডেশন’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা কিডনি রোগীদের চিকিৎসায় দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল বুধবার সংগঠনের সভাপতি এহসান এ খানের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান। তিনি কিডনি রোগীদের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সোলায়মান খান, দিদার এ খান, দেলোয়ার হোসেন, নুরুল করিম, মো. আলী, সালাউদ্দিন খালেদ বাবুল, নুরুল কবির চৌধুরী প্রমুখ। পরে সংগঠনের পক্ষে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ডা. ফজলুল আমীনের ৪৬তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধহোটেল কক্ষে যুবলীগ নেতার আত্মহত্যা