ঢাকায় ট্রেনে কাটা পড়ে বাঁশখালীর কালীপুরের খোরশেদুল আলম চৌধুরীর ১ম নামাজে জানাজা আজ বাদ জুমা ঢাকার কাকরাইলস্থ সার্কিট হাউস জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা আগামী ১১ জানুয়ারি (রোববার) বেলা ১১টায় নগরীর কাতালগঞ্জ বড় মসজিদে অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা একই দিন কালীপুরের আবদুস সমদ জামে মসজিদে বাদে আছর অনুষ্ঠিত হবে। পরে মসজিদ সংলগ্ন বাবা–মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে খোরশেদুল আলম চৌধুরী ঘটনাস্থলে প্রাণ হারান। কর্মজীবনে তিনি পারটেক্স গ্রুপের সিওও (চিফ অপারেটিং অফিসার) ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












