কারিনা কায়সারকে বাঁচানো গেল না

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

একত্রিশেই থেমে গেল জীবন, ফুসফুসের জটিলতা ও লিভারের সংক্রমণে আক্রান্ত অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে ফেরানো গেল না। উন্নত চিকিৎসার জন্য ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইতে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে কারিনার মৃত্যুর খবর দিয়েছেন। খবর বিডিনিউজের।

তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা Kaarina Kaisar একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরির মাধ্যমে তরুণ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলেও সামপ্রতিক সময়ে তিনি নিজেকে একজন দক্ষ অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত করছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম এবং ছোটপর্দায় তিনি ধীরে ধীরে নিজের মেধার স্বাক্ষর রাখছিলেন। তার অভিনীত ও লেখা উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ব্যাপক আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬২৪৩৬’।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আওয়ামী লীগ : মঞ্জু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিষ দিয়ে মাছের পোনা নিধন