কাপ্তাই আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের পাশে এমপি দীপেন দেওয়ান

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকা এবং আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের মাঝে খাবার বিতরণ করেছেন রাঙ্গামাটি ২৯৯ আসনের সাংসদ দীপেন দেওয়ান। এমপি দীপেন দেওয়ান কাপ্তাই উচ্চবিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন। দীপেন দেওয়ান বলেন, দুর্গত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম সহযোগিতা প্রদান করা হবে। তিনি আশ্রয় কেন্দ্রে অবস্থাকারীদের সুচিকিৎসা দেবার জন্য কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের ডাক্তারদের পরামর্শ দেন। এমপি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং চরম ঝুঁকির মধ্যে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরে আসার জন্য আহবান জানান। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা রশীদ আহমদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ