সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে প্রান্তিক কৃষকদের অবহিত করার লক্ষ্যে কাপ্তাই উপজেলায় প্রান্তিক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হর্টিকালচার সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।
তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা উদ্যানতত্ত্ববিদ মো. রাকিব যোবায়ের এবং সমাজসেবক মো. রহমত উল্ল্যাহ।
শতাধিক প্রান্তিক কৃষকের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন কলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরপরই কৃষি ঋণ মওকুফের কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও শুরু করেছেন। এছাড়া সরকারের অন্যতম প্রতিশ্রুতি খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে। সরকারের ইতিবাচক সার্বিক কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নিতে তিনি প্রান্তিক কৃষকদের সহযোগিতা প্রত্যাশা করেন।














