কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ মিতিঙ্গাছড়ি যুব সমাজের উদ্যোগে উপজেলার কর্ণফুলী স্টেডিয়ামে বিবাহিত বনাম অবিবাহিত তরুণদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুটবল ম্যাচ উদ্বোধন করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হাসান বাবু। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে বিবাহিত দল ৩–২ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে করে। খেলা পরিচালনা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।











