কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী মামলায় মো. সালাউদ্দিন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বড়উঠান শাহমীরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ। গ্রেপ্তার সালাউদ্দিন বড়উঠান ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের রিজু চেয়ারম্যানের বাড়ির কামাল উদ্দীনের ছেলে। পুলিশের দাবি, সালাউদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সক্রিয় সদস্য। তাকে থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয় হয়। থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ৫ মে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।










