কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাত থেকে এক টিউবে যান চলাচল শুরু করেছে। ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চার দিন এক টিউবে যানবাহন চলাচল করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানেলের ‘পতেঙ্গা–আনোয়ারাথ অথবা ‘আনোয়ারা–পতেঙ্গা’– দুই টিউবের যেকোনো একটিতে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এসময় যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে চালক ও যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাছাড়া রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেছেন সেতু কর্তৃপক্ষ।












