কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও ওষুধ চুরি

কাপ্তাই থানায় মামলা

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

কাপ্তাই শিল্প এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দানবাঙের টাকা ও সরকারি ওষুধ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে ক্লিনিকে এসে চুরির ঘটনা দেখতে পান কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) খোদেজা আক্তার।

সিএইচসিপি খোদেজা আক্তার জানান, সকাল ৯টা ৪০ মিনিটে ক্লিনিকে এসে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখেন, রোগীদের কাছ থেকে পাঁচ টাকা করে নিয়ে দানবাক্সে জমা রাখা টাকা এবং কিছু সরকারি ওষুধ চুরি হয়েছে। চোরের দল ক্লিনিকের তিনটি তালা ভেঙেছে। কাপ্তাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. রুইহ্লা অং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সিএইচসিপি খোদেজা আক্তার বাদী হয়ে কাপ্তাই থানায় লিখিত অভিযোগ করেছেন।

ডা. রুইহ্লা অং মারমা বলেন, রোগীরা চিকিৎসা করতে এসে দান বাক্সে ২/৪ টাকা দান করেন। প্রতিদিন বিকেলে দান বাঙ খোলা হয়। তবে গত কয়েকদিন হয়তো দান বাক্স খোলা হয়নি। কোনো মাদকাসক্তি ব্যক্তি এমন জঘন্য কাজ করেছে বলে তার ধারণা।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভবঘুরে অসহায় মানুষের প্রতি দায়বদ্ধতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হাম উপসর্গে আরও ১০৯ শিশু ভর্তি