কন্টিনেন্টাল ক্রিকেটে শতাব্দী একাডেমির জয়

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ আয়োজিত কন্টিনেন্টাল অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয় পেয়েছে শতাব্দী ক্রিকেট একাডেমি। গতকাল বুধবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শতাব্দী ক্রিকেট একাডেমি ৭ উইকেটে হাটহাজারী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা হাটহাজারী ক্রিকেট একাডেমি ২৮.৩ ওভারে ৮৫ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন শ্রীকান্ত। এছাড়া আলভী ২৮, খোরশেদ ১০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। শতাব্দী ক্রিকেট একাডেমির পক্ষে মিসবাহ ১৬ রানে এবং সাইয়েদ ২৫ রানে ৩টি করে উইকেট নেন। ৯ রানে দুটি উইকেট পান রাহুল দাশ। ৮৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা শতাব্দী ক্রিকেট ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ২৬ রান করেন প্রাঞ্জল। এছাড়া শামীম ১৮, নিলয় ১১ এবং রবিউল করেন ১৭ রান। হাটহাজারী ক্রিকেট একাডেমির পক্ষে ১টি করে উইকেট নেন খোরশেদ, মারওয়ান এবং রাকিবুল। শতাব্দী ক্রিকেট একাডেমির মিসবাহ ম্যাচ সেরা নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধখেলা পরিচালনার জন্য ফিলিপাইন গেলেন সাইফুল্যা মুনির
পরবর্তী নিবন্ধ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং,তিন বিভাগেই আমরা পারিনি’