কধুরখীল বালিকা বিদ্যালয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ঋতুভিত্তিক উৎসব বর্ষা মঙ্গল অনুষ্ঠান গত ২২ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল বর্ষার আবাহন, আলোচনা সভা, পুঁথি পাঠ, বর্ষাকে নিয়ে লেখা ও কবিতা পাঠ, আবৃত্তি এবং নৃত্য। শিক্ষার্থী হুমায়রা নূসরাত পৌরশীর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। বক্তব্য রাখেন দীপক কুমার চৌধুরী, সেকান্দর শাহ্‌, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ ঘোষ প্রমুখ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুঁথি পাঠে অংশগ্রহণ করেন রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, ইতি দে, দীঘি চৌধুরী, অথৈ চৌধুরী, মিম ঘোষ লাবনী, সুমাইয়া আকতার, সৃষ্টি চৌধুরী, স্নেহা চৌধুরী, তাসনিয়া তাবাসসুম, প্রতিমা বিশ্বাস, মিথিলা শীল, অপর্ণা বিশ্বাস, উর্মিলা দত্ত, ইসরাত জাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোসল করতে নেমে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধশাহনেওয়াজ-হাসিনা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ