ওষখাইনীরি দরবারে খাজা শাহ নূর দরবেশ মাওলার (র.) ওরশ

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সুফি সাধক হযরত খাজা শাহ নূর দরবেশ মাওলা (র.)’র ওরশ সম্পন্ন হয়েছে। ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে আউলাদে আলী রজা, বিভিন্ন দরবারের আউলাদ, ওলামায়ে কেরাম, লেখক, গবেষক, বুদ্ধিজীবী, ভক্ত–মুরিদানসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। গত ১৩ অক্টোবর ওরশে সদারত করেন খাজা শাহ নূর দরবেশ মাওলার (র.) পুত্র মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল–কুরাইশী (মা.জি.আ.)। তিনি বলেন, আল্লাহ ও রাসুল (দ.)’র সত্যিকারের প্রতিনিধি হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। আত্মঅহংকার, হিংসা, লোভ–লালসা ও কুপ্রবৃত্তি থেকে মুক্ত থাকার জন্য আউলিয়ায়ে কেরামের পথ অনুসরণীয়। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকল মানুষের জন্য শান্তি ও সমপ্রীতির স্থান হচ্ছে অলির দরবার। তিন দিনব্যাপী আয়োজনে যথাসময়ে নামাজ আদায়, মাজার জিয়ারত, খতমে কুরআন, দাওয়াত খতম, জিকির–সেমা, তাবারুক বিতরণ ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে উরস শরীফের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল