ওপিএ ১৩তম পুনর্মিলনীর আয়োজন ও পরিকল্পনা বিষয়ক মাসিক সভা গত ২৮ সেপ্টেম্বর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ওপিএ ১৩তম পুনর্মিলনীর আহ্বায়ক এমএ সালামের সভাপতিত্বে এবং ওপিএ সাধারণ সম্পাদক এএসএম মামুনুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ওপিএর সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আলী আহমদ, আলী হোসেন আকবর আলী, মো.রফিক, মোহাম্মাদ রোশাঙ্গীর, মোহাম্মাদ ইয়াসিন, শেখ জোবায়েদ হোসেন, সাবেক প্রেসিডেন্ট ওপিএন মোহাম্মাদ ইয়াকুব এবং বর্তমান প্রেসিডেন্ট ওপিএন মোহাম্মাদ হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো.বদিউর রহমান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মো.মাহবুবুর রহমান, রোনাল্ড গোমেজ, এন্সলেম মার্টিন, জাহিদ সাঈদ, চৌধুরী শাহাদাত হোসেন, ফোর্ড উইলিয়াম রয়, এবিএম শিহাব উদ্দিন, মো. সাইফুল্লাহ, সাইদুল আজম খান, জেভিন চৌধুরী, জিয়াউল করিম ও সালাউদ্দিন সাকিব।
এছাড়াও বিভিন্ন উপ–কমিটির উপদেষ্টা, আহ্বায়ক ও সংশ্লিষ্ট সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ওপিএ ১৩তম পুনর্মিলনী সফল, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুনর্মিলনীর সার্বিক প্রস্তুতি, বিভিন্ন কমিটির কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং অনুষ্ঠানের সফল বাস্তবায়নে করণীয় বিষয়সমূহ নিয়ে উপস্থিত সদস্যবৃন্দ তাঁদের মতামত ও পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।













