ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। গত বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়। এক বার্তায় এ তথ্য জানিয়েছে ওআইসি। খবর বাংলানিউজের।
৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন মানবিক কার্যক্রমেও দায়িত্ব পালন করেছেন তিনি।












