রোটারি ক্লাব অব চিটাগং ইস্টের উদ্যোগে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আজিজুর রহমান খান স্মরণে এক সভা নগরের সিএমপি অফিসার্স ক্লাবে গত শনিবার অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, রোটারিয়ান মো. রেজোয়ান শাহেদী, রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, রোটারিয়ান লিয়াকত আলী চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ ফরহাদ হোসেন, রোটারিয়ান এ কে এম সায়েদুল ইসলাম, রোটারিয়ান জাফর আলম, রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান নাসিমা আক্তার, রোটারিয়ান জয়দেব চন্দ্র দাশ, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শ্যামল কান্তি মজুমদার, সেক্রেটারি চম্পাকলি বড়ুয়া, রোটারিয়ান শাহ আলম, প্রয়াত এ আর খানের সন্তান ফেরদৌস খান, মেয়ে শামসুন খান মনি, রোটারিয়ান রামিম আল মেহেদী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রোটারিয়ান মো. রাকিবুল ইসলাম। বক্তারা বলেন, এ আর খান ছিলেন একজন সজ্জন, উদার, পরোপকারী ও মানবিক মূল্যবোধসম্পন্ন সাদামনের আলোকিত মানুষ। একজন প্রকৃত রোটারিয়ানের যেসব গুণাবলী থাকা প্রয়োজন, সবটুই তার মধ্যে ছিল। রোটারি জগতে এই ত্যাগী রোটারিয়ানের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।













