ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে পাইলটদের মারামারির সেই ঘটনার পর ইসরায়েলের নতুন নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ইসরায়েলগামী বিমানের পাইলট ও কেবিন ক্রুদের নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। ইসরায়েলের নির্দেশনা মেনে এয়ার ফ্রান্স পাকিস্তানসহ ৩১টি মুসলিম–প্রধান দেশের পাইলট ও কেবিন ক্রুদের ওপর নিষেধাজ্ঞা জারি রাখার সিদ্ধান্ত জানিয়েছে। খবর বিডিনিউজের।
ইসরায়েলের নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব দেশের সঙ্গে তেল আবিবের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, সেই দেশগুলোর নাগরিকত্ব থাকা পাইলট ও কেবিন ক্রুদের ইসরায়েলগামী বিমানে কাজ করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ওমান, ইরান, সৌদি আরব, আলজেরিয়া, তিউনিসিয়া নাইজারসহ ৩১টি দেশ। কোনও কর্মীর দ্বৈত নাগরিকত্ব থাকলেও সংশ্লিষ্ট নিয়ম প্রযোজ্য হতে পারে। ইসরায়েলের এই নির্দেশিকাই মেনে চলার কথা জানিয়েছে এয়ার ফ্রান্স। ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামরি এবং পরে সৌদি আরবে উড়োজাহাজটির জরুরি অবতরণের ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।












