এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধি কারাতে রেফারি আওলাদ হোসেন

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের অভিজ্ঞ আন্তর্জাতিক কারাতে রেফারি আওলাদ হোসেন জাপানে ২০তম এশিয়ান গেমস আইচিনাগোয়া ২০২৬এর কারাতে প্রতিযোগিতায় আন্তর্জাতিক কারিগরি কর্মকর্তা (ওঞঙ) রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন। এশিয়ান কারাতে ফেডারেশন তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য নির্বাচিত করেছে। তাঁর নিয়োগ অলিম্পিক কাউন্সিল অব এশিয়া কর্তৃক অনুমোদিত হয়। কারাতের সঙ্গে আওলাদ হোসেনের পথচলা তিন দশকেরও বেশি সময়ের। প্রতিযোগী হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে প্রশিক্ষক, আন্তর্জাতিক রেফারি ও জাজ হিসেবে তাঁর কর্মপরিধি বিস্তৃত হয়। আন্তর্জাতিক অঙ্গনে আওলাদ হোসেনের রেফারিং অভিজ্ঞতাও অত্যন্ত সমৃদ্ধ। বিশ্ব কারাতে ফেডারেশনের স্বীকৃত রেফারি ও জাজ হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৬তম সিনিয়র বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৩, হাঙ্গেরি এবং সিনিয়র বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব ২০২৫, প্যারিসে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাপান ও দুবাইয়ে অনুষ্ঠিত ডকঋ প্রিমিয়ার লিগ, জর্জিয়া ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত কারাটে ১ সিরিজ এ,যুব লিগ এবং এশিয়া ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায়ও তিনি রেফারিং করেছেন। ২০২৩ সালে কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত ২১তম এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব২১ কারাতে চ্যাম্পিয়নশিপে অসাধারণ রেফারিংয়ের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন ‘সেরা রেফারি’ পুরস্কার।

তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক নির্বাহী কমিটি সদস্য ও সাবেক রেফারি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে প্রধান রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আওলাদ হোসেন বর্তমানে বাংলাদেশ কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের কারাতে রেফারি হিসেবে ২০তম এশিয়ান গেমসে আওলাদ হোসেনের অংশগ্রহণ দেশের কারাতে অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

পূর্ববর্তী নিবন্ধনা.স.উ.বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধফাইনালে ইস্পাহানি কর্ণফুলি ও ফর্টিস ময়নামতি