এমটিবি’র প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ নিয়ে কর্মশালা

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে এমএনসি ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগিতায় বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে। গত ৮ এপ্রিল কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুবুর রহমান। এমটিবির শাখা ব্যবস্থাপক, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা অংশ নেন। শেষে এমটিবি হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মামুন ফারুক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাহাড় কাটা ও চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার