এবার বিশ্বকাপের উন্মাদনাটা একটু বেশি- আবুল হায়াত

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন গুণী অভিনেতা আবুল হায়াত। তার পছন্দের দল ব্রাজিল। বুঝতে শেখার পর থেকেই তিনি ব্রাজিল সমর্থন করেন।

তাদের খেলা দারুণ লাগে অভিনেতার। আবুল হায়াত বলেন, আমি শুরু থেকেই ব্রাজিলের খেলার ভক্ত। আমার প্রথম পছন্দের দল এটি। তবে আর্জেন্টিনার খেলাও ভালো লাগে, কিন্তু প্রিয় দল কিংবা পছন্দের দল হচ্ছে ব্রাজিল। ইউরোপিয়ান ক্লাবের খেলা নিয়মিত দেখি।

বিশ্বকাপ ফুটবলের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। ওদের খেলা যখন দেখি, তখন ভাবি কবে যে আমাদের ছেলেরা ওই রকম করে খেলতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধএবার ঘরে বসে দেখা যাবে শাকিব খানের ‘রকস্টার’
পরবর্তী নিবন্ধবন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা