এই দিনে

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

১৬৬২ ডাচ চিত্রশিল্পী ভিল্লেম ভান মিরিসএর জন্ম।

১৬৬৫ লোয়েস্টফটের যুদ্ধে ইংরেজরা ওলন্দাজদের পরাজিত করে।

১৭৮৯ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে দেয়।

১৮৪৩ রুশ উদ্ভিদ বিজ্ঞানী তিমিরিয়া জেভএর জন্ম।

১৮৫৩ পুরাতত্ত্ববিদ ইউলিয়াম ফ্লিন্ডার্স পেট্রিজন্ম।

১৮৭৩ নোবেলজয়ী (১৯৩৬) জার্মানমার্কিন শারীরবিদ অটো লোইএর জন্ম।

১৮৯১ বিপ্লবী অবনীনাথ মুখোপাধ্যায়ের জন্ম।

১৮৯৮ সমাজ সংস্কারক স্যামুয়েল প্লিমসোলএ মৃত্যু।

১৮৯৯ নোবেলজয়ী (১৯৬১) হাঙ্গেরীয় মার্কিন শারীরবিদ গিয়র্গ ভন বেকেসির জন্ম।

১৯০১ মারাঠী মহাকবি শঙ্কর কুরপএর জন্ম।

১৯১২ কনস্তানতিনোপলে (ইস্তাম্বুলে) ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ হাজার লোক বাস্তুহারা হয়।

১৯১৫ ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।

১৯২২ ফরাসি চলচ্চিত্র পরিচালক আলা রেনের জন্ম।

১৯২৪ নোবেলজয়ী (১৯৮১) সুইডিশ স্নায়ুতবিদ টরস্টেন নিলস ভিজেলএর জন্ম।

১৯২৯ নোবেলজয়ী (১৯৭৮) সুইস জীববিজ্ঞানী ও ডি.এন.. তত্ত্বের উদ্ভাবক ভার্নার আর্বারএর জন্ম।

১৯৩৬ অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম ‘অল ইন্ডিয়া রেডিও’ করা হয়।

১৯৪৬ ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।

১৯৪৯ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

১৯৫৩ বিজ্ঞান গ্রন্থকার, মনোবিদ ও চিকিৎসক ডা. গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু।

১৯৫৬ ব্রিটিশ রেলওয়েতে তৃতীয় শ্রেণীতে যাতায়াত বিলুপ্ত করা হয়।

১৯৬৩ বিপ্লবী তুর্কি কবি নাজিম হিকমতএর মৃত্যু।

১৯৬৩ ধর্মগুরু ত্রয়োদশ পোপ জনএর মৃত্যু।

১৯৬৪ নোবেলজয়ী (১৯৩৯) ফিনিসীয় লেখক ফ্রানজ এমিল সিল্লানপার মৃত্যু।

১৯৬৫ প্রথম মার্কিন নভোচারী এড হোয়াইট জেমিনিএর বাইরে ২১ মিনিট মহাশূন্যে পদচারণা করেন।

১৯৬৯ ধ্বনিবিজ্ঞানী অধ্যাপক মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।

১৯৭৭ নোবেলজয়ী (১৯২২) ব্রিটিশ জীববিজ্ঞানী আর্চিবল্ড হিলএর মৃত্যু।

১৯৭৭ ইতালীয় চলচ্চিত্র পরিচালক রবের্তো রস্‌সেল্লিনির মৃত্যু।

১৯৭৮ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে মেজর জেনারেল জিয়াউর রহমান বিজয়ী হন।

পূর্ববর্তী নিবন্ধবর্জ্য ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করা দরকার
পরবর্তী নিবন্ধমুহম্মদ আবদুল হাই : শিক্ষাবিদ ও ধ্বনিবিজ্ঞানী