বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউবি দিবস উদযাপন করেছে বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’–এর বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল। গতকাল শুক্রবার সকাল ১০টায় সিআরবিস্থ বাউবির আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও চট্টগ্রাম কলেজের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি টিপু সুলতান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এ কে এম শাহজাহান এবং কেন্দ্রীয় সদস্য ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক কপিল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও বোরহান উদ্দিন; সাংগঠনিক সম্পাদক ও সরকারি সিটি কলেজের ভিপি আশরাফুল ইসলাম সাকিল; দপ্তর সম্পাদক রাসেল; অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী; প্রচার সম্পাদক রুবেল হোসেন; ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান; পাঠাগার সম্পাদক ওমর ফারুক; বিএ/বিএসএস প্রোগ্রামবিষয়ক সম্পাদক মেহরাজ; সহসাংগঠনিক সম্পাদক মামুন, খালেদ ও ফয়সাল; সহসাংস্কৃতিক সম্পাদক শাহনাজ আক্তার; সহ–আপ্যায়ন সম্পাদক মাসুম; সহধর্মবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন; সহ–এইচএসসি বিষয়ক সম্পাদক তানভীর এবং সংগঠনের সদস্য আরিফ, জুয়েল, মাসুমা ও আঞ্জুমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাউবি দেশের কর্মজীবী মানুষ, ঝরে পড়া শিক্ষার্থীসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বয়স ও পেশার সীমাবদ্ধতা অতিক্রম করে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বাউবির কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি। এ ক্ষেত্রে ‘ডাক দিয়ে যাই’–এর মতো অরাজনৈতিক শিক্ষার্থী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।












