উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের মূল ভূমিকা পালন করতে হবে

বিজিসি ট্রাস্ট ভার্সিটির নবীন বরণে উপাচার্য

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ২০২৬ সামার সেশনের ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নবীন বরণ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ সিরাজ উদ্দৌলাহ। অনুষ্ঠানের আহবায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন চীফ কোঅর্ডিনেশন অফিসার এ.এফ.এম আকতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. রানা করন, আইন বিভাগের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, প্রক্টর ইনচার্জ ড. মোহাম্মদ সিরাজ মিয়া প্রমুখ। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরীন আফরিন ও ইংরেজী বিভাগের শিক্ষক রাহুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন অর্পন চৌধুরী, ইশতিয়াক চৌধুরী, মেহরাব চৌধুরী, আরিবা হোসাইন, অঝোর চৌধুরী, শাহাদাত হোসেন। বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াশেক আলী মেহেদী শাওয়াল, হৃদয় শিকদার, দাউদ রাব্বানী, শাহরিয়ার তৌফিক নাদিম, জান্নাতুল নাইমা সাথী, শাকিলা আফসানা প্রমূখ।

প্রধান অতিথি বলেন, সময়ের সাথে বিশ্ব হচ্ছে প্রতিযোগিতাময় সেটি মূল বিষয় নয়, বরং তুমি প্রতিযোগিতাশীল বিশ্বে টিকে থাকার জন্য নিজেকে কতটুকু দক্ষ করে তুলতে পেরেছো সেটাই উপজীব্য। মানুষের জীবনে শিক্ষা গ্রহনের কোন শেষ নেই, জীবনের প্রতিটি স্তরে তোমাকে শিক্ষা গ্রহন করতে হবে। নিজেদের শিক্ষিত দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করে নিজ নিজ ক্ষেত্রে সফলতার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের এম্বেসেডর হিসেবে কাজ করতে হবে। দ্বিতীয় পর্বে শিক্ষার্থী আকরাম হোসেন রানা ও অর্পিতা ঘোষের উপস্থাপনায় কালচারাল টিমের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে মিলাদুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ফেয়ারওয়েল ও রিসেপশন প্রোগ্রাম