ঈদে আজম উদযাপনে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

| বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমণ্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদ্যাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালদীঘি মাঠে এসে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। অনেক পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণজ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা বলছে পরিবার
পরবর্তী নিবন্ধবৃক্ষমেলায় আড়াই কোটি টাকার চারা বিক্রি