ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৪:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার বায়েজিদ বোস্তামী থানাধীন বাস্তুহারা পূর্বপাড়া বার্মা কলোনী সারমুন স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তন্তর গ্রামের মো: জহিরের ছেলে। বর্তমানে সে বায়েজিদ বোস্তামীর বার্মা কলোনী এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে আদালতে সে সামারি ট্রায়ালে উপস্থাপন করেন। পরে বিচারক তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধবায়েজিদে বসতঘরে মিলল চোলাই মদ, যুবক গ্রেপ্তার