ইসলামি ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার ইফতার মাহফিল

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ইসলামি ফ্রন্ট,যুবসেনা,ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শাখা সভাপতি এ মতিনের সভাপতিত্বে স্থানীয় একটি মাদরাসা হলে ২১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন অধ্যক্ষ খলিলুর রহমান নেজামী, সোলাইমান ফারুকী, ফয়েজ উল্লাহ খতিবি, কাজী মোহাম্মদ আমিন উল্লাহ মাজহার হেলাল। সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির স্বাধীনতার স্মারক হল ভাষা আন্দোলন। উপস্থিত ছিলেন জসিমউদদীন,জাহিদুল ইসলাম, রশীদ আহমদ, এনামুল হক এনাম, ইমরানুল হক মহিউদ্দিন, আবু সাঈদ আসিফ, আবদুল আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী