ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেছেন, সংগীত মানুষকে আনন্দ, শান্তি ও প্রেরণা দেয়। এটি মানুষের মনের গভীরে পৌঁছে অনুভূতির নানা রঙ ছড়িয়ে দেয়। সংগীত মানুষের চিন্তা–ভাবনাকে প্রভাবিত করে এবং সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। তাই সংগীতচর্চার ক্ষেত্রে দায়বদ্ধতা ও আন্তরিকতা অত্যন্ত জরুরি। গত ২৩ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন নজরুল সংগীত শিল্পী জয়ন্তী লালা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর রীতা দত্ত। সংবর্ধেয় অতিথি ছিলেন বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন মহেশখালী কলেজের অধ্যাপক (অব.) কানু কুমার চৌধুরী। বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যাপীঠের পরিচালক রঞ্জন দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন রচিতা দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।













