ইপিজেডে ৮ মামলার আসামি রাকিব গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানা পুলিশের অভিযানে ৮ মামলার দীর্ঘদিনের চিহ্নিত পলাতক আসামি মোঃ রকিব হোসেন প্রকাশ রাকিবকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত ৩ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্যারিস্টার সুলতান আহমদ কলেজ এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।

ইপিজেড থানা পুলিশ অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, রকিব হোসেন প্রকাশ রাকিব একজন চিহিৃত চাঁদাবাজ।সে পুরো নগরীতে ছিনতাইচাঁদাবাজি করে বেড়াতো। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় এসব অভিযোগে অনেক মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

গ্রেপ্তার মোঃ রকিব হোসেন প্রকাশ রাকিব লক্ষীপুর জেলার রামগতি থানার চর আফজাল গ্রামের কালা মিয়া বাড়ির মো. জসীম উদ্দিনের পুত্র। বর্তমানে ইপিজেড থানাধীন কলসীদীঘি রোডের রেলবিট বাদামতলা বুড়ির কলোনিতে থাকে।

এ ব্যাপারে ইপিজিড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও চুরিসহ ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিদ্যুৎ বন্ধের ৩০ মিনিটের মাথায় ট্রান্সফরমার চুরি
পরবর্তী নিবন্ধস্বামী ও ভগ্নিপতির বিরুদ্ধে মামলা