আসন্ন আসিয়ান কাপ সামনে রেখে শেষ দিকের গোছগাছ সেরে নিতে ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন টমাস ডুলি। ছয় জনকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি। রোমানিয়ার চতুর্থ স্তরের দলে সিএস টুরুল মিকুলাতে খেলা ইয়াসার তাহমিদ ও ইতালির সেরি ডি’র দল সারনেসে খেলা দেবাজিৎ সরকারকে এখনই জাতীয় দলের জন্য উপযুক্ত মনে হয়নি ডুলির। এছাড়াও বাদ পড়েছেন তাজ উদ্দিন, ইসা ফয়সাল, সৈয়দ কাজেম শাহ কিরমানি ও রাব্বী হোসেন রাহুল। ছয় জনকে বাদ দেওয়ার পর ক্যাম্পের দলে বর্তমানে আছেন ২৮ জন। এদের সঙ্গে যোগ হবেন সাদউদ্দিন ও ভুটানের লিগে খেলা কাজী তারিক রায়হান। বাদ পড়াদের পরবর্তী করণীয়গুলো বুঝি দেওয়ার পাশাপাশি কোচ বললেন, দল এখনও চূড়ান্ত করেননি তিনি।












