আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩৮তম সভা গতকাল রবিবার প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খনদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নির্বাচন চান সাধারণ ব্যবসায়ীরা