আয়কর বিভাগ ফুটবলে টুর্নামেন্টের ফাইনালে কর অঞ্চল-১

| সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

আয়কর বিভাগ চট্টগ্রামের উদ্যোগে আন্তঃকর অঞ্চল ফুটবল টুর্নামেন্টে গতকাল রোববার কর অঞ্চল–১ রনি’র দেয়া একমাত্র গোলে কর অঞ্চল–২ দলের বিরুদ্ধে জয়লাভ করেছে। আগ্রাবাদ বহুতলা সরকারি কলোনি মাঠে বিকেলে অনুষ্ঠিত এ খেলায় জয়ী হয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল মঙ্গলবার ফাইনালে তারা কর অঞ্চল–৪ দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহিতার অপরাধে ফখরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই
পরবর্তী নিবন্ধজরিমানা গুনতে হলো পাকিস্তানকে