আগায় বসে গোড়াই তো কাটছি প্রতিদিন।
বারো তলার উপর থেকে দেখি– নিচে সরোবর
নেমে এলে আনন্দের অবধি থাকে না
পায়ে পায়ে সমুদ্র হাঁটে শহরজুড়ে
তারপরও বেরসিক সকলেই বারামখানা ছেড়ে
খটখটে ডাঙায় ঘুরে বেড়াতে উদগ্রীব হয়ে ওঠে।
নিজের দোষেই জল গড়ায় নিচে
অথচ আমাদের গুণে তার আকস্মিক ঊর্ধ্বারোহণ!
বালিতে মুখ গুঁজে শুয়ে আছে অসংখ্য নদী
জল কেটে ট্রেন চলে– লোকালয়ে আনন্দ জাগে
শহরে সমুদ্র এলে কার না ভালো লাগে!
ভুবনগাঁয়ে আমাদের জুড়ি মেলা ভার
যদিও জলের দেশ নেই শুধু নদীর আহার!








