আমাতন খান (রহ.)’র বার্ষিক ওরশ উপলক্ষে ফ্রি খতনা ও চিকিৎসা ক্যাম্প

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আগামী ১৮ মে হযরত শাহ্সুফি আমানত খান (রহ.)’র ২৬০ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কাল রবিবার হযরত শাহসুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশন ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের ব্যবস্থাপনায় আওলাদে বাবাজান কেবলা ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মো: হাবিব উল্লাহ খাঁন মারুফ শাহ্ আল আমানতীর তত্ত¡াবধানে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত শাহ আমানত খাঁন (রহ.)’র দরগাহ শরীফে দেশের শীর্ষনীয় অবিজ্ঞ ডাক্তার দ্বারা হাজার হাজার অসহায় দরিদ্র রোগী কে চিকিৎসা প্রদান, খতনা ও ঔষধ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, বিশেষ মেহমান হিসেবে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, মুফতি আল্লামা শাহ ফয়জুল বারী বদরী, শায়ের আল্লামা মুনির কাদেরী, মশিউর রহমান খাদেম জনি, আতাউল গনি রকি, শরফুদ্দীন মিহির সহ, পীরমাশায়েক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, পীর মাশায়েক, উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসনের নির্দেশনা