আপন জীবন

জুলফিয়া ইসলাম | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

সব কথা বলতে নেই,

সব কথা শুনতে নেই।

নাবলা কথাতেও

জমে থাকে কত গল্প,

হৃদয়ের গভীরে লুকিয়ে

রয় গভীর ভাষায়।

নীরব ভালোবাসায়

তৈরি হয় অদৃশ্য বন্ধন,

অনুভবে অনুক্ষণে

পাশাপাশি মনে মনে।

দুই মনেতে একটি

আকাশ, স্বপ্নে বোনা,

ভীষণ যেন ধীর।

এক আকাশে একটি

চাঁদ, আর একটি

রাঙা প্রভাত।

হাত না ছুঁয়েও

মায়া ছুঁয়ে থাকে।

তুমি মানে আমি,

আমি মানে তুমি।

আমরাই আমাদের

আপন জীবন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমধুর মায়ের হাসি