আন-নূর ফাউন্ডেশনের মিলাদ মাহফিল আজ

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

সেবামূলক সংস্থা আননূর ফাউন্ডেশন পরিবারের উদ্যোগে আজ শনিবার দিনব্যাপী নগরীর কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাওলিদ সেলিব্রেশন অনুষ্ঠিত হবে। এতে বরেণ্য আলেমওলামা, পীরমাশায়েখ, খ্যাতনামা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিক, সরকারিবেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগদান করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা শাইখ মুহাম্মাদ সাইফুল আযম আযহারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জানালার রড বাঁকিয়ে ঘরে ঢুকে চুরি