আন্তঃ সবুজ মেলা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আন্তঃ সবুজ মেলা ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব–১৩ এবং অনূর্ধ্ব–১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে যথাক্রমে বিবিডিএস (এস এম) ও চাইল্ড হেভেন (এস এম) এবং ষাটঘর (এস এম) ও ওয়ান হিট স্কোয়ার। গতকাল শুক্রবার পাযুস ছিদ্দিক আহমেদ মেমোরিয়াল হলে আন্তঃ সবুজ মেলা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পাঁচলাইশ যুব সংঘ পরিচালিত শিশু কিশোর সংগঠন সবুজ মেলা আয়োজিত ও পাঁচলাইশ যুব সংঘের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। সবুজ মেলার পরিচালক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সচিব মো. জোবাইর হোসেনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচলাইশ যুব সংঘ সভাপতি আবু জাহেদ, সাবেক সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর প্রফেসর সাইফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি খোরশেদ আলম চৌধুরী, মন্‌জুরুল আলম চৌধুরী, সাবেক ফুটবলার সাইফুদ্দিন, সবুজ মেলার প্রতিষ্ঠাতা আইয়ুব আলী খান, পাঁচলাইশ যুব সংঘের সভাপতি মো. আবু জাহেদ, সাধারণ সম্পাদক আবু সাদ্দাত মোহাম্মদ সায়েম, রাশেদা নুর প্রমুখ। পরে অতিথিরা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানাসআপ দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
পরবর্তী নিবন্ধইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন নাইন্টিজ উইলোজ