আন্তঃধর্মীয় সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত মাইজভাণ্ডার দরবার শরিফ

পরিদর্শনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চবিশপ

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:১৯ পূর্বাহ্ণ

ইসলামী নীতিমালার আলোকে আন্তধর্মীয় সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত মাইজভাণ্ডার দরবার শরিফ। গত ১৯ অক্টোবর মাইজভাণ্ডার শরিফ পরিদর্শনকালে চট্টগ্রাম ক্যাথলিক আর্চডাইয়োসিস ও মেট্রোপলিটন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি ও ঢাকা এপিসকপাল খ্রিস্টিয় ঐক্য প্রচেষ্টা ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারি ফাদার প্যাট্রিক গমেজ এ মন্তব্য করেন। মাইজভাণ্ডার দরবার শরিফস্থ গাউসিয়া হক মনজিলের পক্ষে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানার প্রধান শিক্ষক ও এস জেড এইচম এম ট্রাস্টের গবেষণা সহকারী অতিথিদের সাথে মতবিনিময়কালে বলেন, ইসলামের মূলবাণী হচ্ছে পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান এবং আত্মার পরিশোধনের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। ইসলামের এই মর্মবাণীর আলোকে মাইজভাণ্ডারী দর্শন সমাজে সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ‘তাওহিদে আদইয়ান’ এবং আত্মার পরিশুদ্ধিতার জন্য ‘উসুলে সাবআ’র প্রতি গুরুত্বারোপ করেন।

অতিথিদের স্বাগত জানান মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল এবং ‘এস জেড এইচ এম ট্রাস্ট’এর পক্ষে চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

মাইজভাণ্ডার দরবার শরিফ পরিদর্শন করেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চডাইয়োসিস ও মেট্রোপলিটন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, ঢাকা এপিসকপাল খ্রিস্টিয় ঐক্য প্রচেষ্টা ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারি ফাদার প্যাট্রিক গমেজ, ৮ ডায়োসিসের ৮ জন সমন্বয়কারী এবং বাংলাদেশের খ্রিষ্টিয় সমপ্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ৫৯ ব্যক্তিবর্গ। এসময় তাঁরা দরবারের বিভিন্ন মাজার পরিদর্শন করেন এবং দোয়া পরিচালনা করেন। প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন, গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলাম, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আবুল কালাম, রওজাশাহানশাহ্‌ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর খাদেম মাওলান মুহাম্মদ হাবীব উল্লাহ্‌, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, মনজিলএর সমন্বয়ক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাসুদুল করিম, মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন ডিবেটার্স অব চিটাগাং ইউনিভার্সিটি ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
পরবর্তী নিবন্ধরিচ ক্লাব অর্গানাইজেশনের ৩ বছর পূর্তিতে সভা