চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) এর সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামে প্রথম বারের মত আয়োজিত সিসিএল আন্তঃক্লাব ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে বালিসেরা ভ্যালি ক্লাবকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগাং ক্লাব ব্লুু দল। গত ৩০ অক্টোবর রাতে চিটাগাং ক্লাব অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। তিনি বিজয়ী দলের হতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা। টুর্নামেন্ট সাব কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মঞ্জুরুল হক মঞ্জু ও চৌধুরী এম মাহতাবউদ্দিন হুমায়ুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন দলে খেলেন দলের ক্যাপ্টেন ফয়সাল দস্তগীর, ইবনুল হায়দার রিপন, রিয়াদ মোহাম্মদ মোস্তফা, মো. কায়সার পারভেজ চৌধুরী, শাহেদ শাকিল, জাবেদ ইউসুফ, ওয়ালী আফনান, রিয়াদ আশরাফ, ওমর খলিল ও আহসানুল আবেদীন চৌধুরী।











