আনোয়ারায় উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে মো. আরিফ (২৭) নামের ১ মাদক সেবনকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার চাতরি ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের সহায়তায় মাদক সেবনরত অবস্থায় মো. আরিফ (২৭) কে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক হাজার টাকা অর্থদন্ড এবং ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।








