আনোয়ারায় পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ

আনোয়ারা প্রতিনিধি ম | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

আনোয়ারায় পুকুর থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল ভোরে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। ওই নারীকে কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন বলে জানান স্থানীয়রা। তাদের ভাষ্য, নারীটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই নারী কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাঁটাচলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআনন্দলোকে মঙ্গলালোকে