শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারী কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে আনোয়ারা ও কর্ণফুলীর অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় জেলা ও উপজেলা এনসিপি নেতাদের মাঝে উপস্থিত ছিলেন রিদুওয়ানুল করিম হৃদয়, শাহেদুল আলম শাহেদ, জহির উদ্দিন চৌধুরী হিমেল, ডালিয়া বড়ুয়া, মো. নাঈম উদ্দীন, মোহাম্মদ এমদাদ উল্লাহ, মোহাম্মদ ইফতেখার বিন হোসেন, আরমান মাহমুদ প্রমুখ।
পরিদর্শনকালে দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জোবাইরুল আলম মানিক।












