আজ টিআইসিতে আগমনী’র আলপনা সংগীতানুষ্ঠান

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

শিল্পী শুভ দাশ ও ঐশী রক্ষিতের মৌলিক পূজার গান ‘আগমনী’র আলপনা’–র মুক্তি উপলক্ষ্যে সোমেশ্বর নৃত্যালয়ের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সাংস্কৃতিকসন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী শুভ দাশ ও ঐশী রক্ষিত। নৃত্য পরিবেশন করবে সোমেশ্বর নৃত্যালয়ের শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, আজিম গ্রপের পরিচালক অনুপ বরণ দাশ। সভাপতিত্ব করবেন সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। উপস্থাপনায় থাকবেন আবৃত্তিশিল্পী কংকন দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাগেশ্রী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধআজ টিআইসিতে নানা পাটেকরের দুটি চলচ্চিত্র প্রদর্শনী