চিটাগাং চেম্বারের উদ্যোগে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) এর উদ্বোধন আজ বিকেল ৩ টায় চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার থাকবেন মোহাম্মদ আবু সুফিয়ান এমপি ও সাঈদ আল নোমান এমপি। সভাপতিত্ব করবেন চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক। দেশি–বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে এ মেলায় অংশ নিচ্ছে।
রেলওয়ে পলোগ্রাউন্ডে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রেস বিজ্ঞপ্তি।












