চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে উজান বইযাত্রা ও বইমেলা। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে আজ বিকেল সাড়ে ৪ টায় শুরু হবে এই আয়োজন। প্রকাশনা প্রতিষ্ঠান উজান-এর এই আয়োজনে থাকবে আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তি।
উজান বইযাত্রা ও বইমেলার এই আয়োজনে আলোচক থাকবেন লেখক ও অনুবাদক আলম খোরশেদ, অনুবাদক জি এইচ হাবিব, কবি ও প্রাবন্ধিক সেলিনা শেলী এবং কবি এহসান হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহীত উল আলম।
অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন কবি অভিক ওসমান, নাজিমুদ্দীন শ্যামল, আকতারী ইসলাম ও রিমঝিম আহমেদ। থাকবে কোরিয়ার কবিতা নিয়ে বাচিকশিল্পী রাশেদ হাসান ও সজল চৌধুরীর আবৃত্তি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি মনিরুল মনির।
বাংলাভাষায় অনূদিত ‘কোরিয়ার গল্প’ ও ‘কোরিয়ার কবিতা’ বই দুটিকে ঘিরে থাকবে আলোচনা। বই দুটি প্রকাশ করেছে উজান। উজান বইযাত্রা ও বইমেলার ধারবাহিক আয়োজন এর আগে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। পরে একই ধরনের আয়োজন থাকবে রাজশাহী, রংপুর ও ঢাকায়। প্রেস বিজ্ঞপ্তি।













