ওরসেকুল সম্মেলনের প্রতিষ্ঠাতা শাহসুফি সৈয়দ মুজিবুর রহমান শাহ মাইজভান্ডারী স্মরণে ওরসেকুল ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্প্রতি সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. আনোয়ার উল্লাহ। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সৈয়দ মো. রাসেলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারী, সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী, মো. সাইফুদ্দিন, শাহারিয়ার চৌধুরী, সৈয়দ আক্কাছ আলী, আবু মনছুর, মো. এনাম, সৈয়দ সাঈদ ইমাম সিদ্দিকী মাইজভান্ডারী, সৈয়দ বশির উদ্দিন, সাকিলা আকতার, সৈয়দ মিল্লাত হোসেন জেকি, মো. খোরশেদ, আফাজ উদ্দিন ও ফজল করিম পারভেজ। সৈয়দ মুনিরুল ইসলাম মাইজভান্ডারী ও মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক গাজী বিল্লাল হোসেন। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক কাউসাল হক, প্রিয়াঙ্কা ধর, মোজাম্মেল হক মিরাজ, সানজিদা জাহান ও নুসরাত হাসান মুনিরা। প্রেস বিজ্ঞপ্তি।












