হযরত সুফি ছালামত আলী শাহ্ আমিরী (রহ.) একজন মকবুল সুফি দরবেশ ছিলেন। ইসলাম ধর্মে আউলিয়া কেরামের মর্যাদা অত্যন্ত উচ্চ। কুরআন ও হাদিসে তাদের বিশেষ সম্মান ও ক্ষমতার কথা উল্লেখ রয়েছে। তারা ইসলামের সঠিক পথ অনুসরণকারী এবং আল্লাহ ও তাঁর রাসূল (দ.)-এর প্রতি পরিপূর্ণ অনুগত। আউলিয়া কেরাম সুফি দরবেশ ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সর্বাধিক নৈকট্য লাভ করেন। তাদের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি অন্যতম প্রধান মাধ্যম। আউলিয়া কেরাম ও সুফিরা এতটাই আল্লাহর প্রিয় হন যে, তাদের দোয়া সাধারণত কবুল হয়।
গত ২০ জুলাই সোমবার নগরীর উত্তর আগ্রাবাদস্থ চারিয়া পাড়া দরবার শরীফে ২ দিন ব্যাপী পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের আওলাদ শাহসূফী হযরত হাছনাত মওলা আমির ভান্ডারীর (রহ.) প্রথম খলিফা আলহাজ্ব শাহসূফি ডা. মুহাম্মদ ছালামত আলী শাহ্ আমিরী (রহ.)’র প্রথম ওফাত বার্ষিক ওরশ শরীফ আগ্রাবাদস্থ ছোটপুল আস্তানায়ে হাফেজ নজির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর তরিকত আলহাজ্ব শাহসুফী আল্লামা আখতার কামাল শাহ আল মাইজভান্ডারীর (মা.জি.আ.) সভাপতিত্বকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চারিয়া পাড়া দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মুহাম্মদ সুলতান সালাউদ্দিন দুলাল আমিরী, আলহাজ্ব বশির মোহাম্মদ, আফছার উদ্দিন অলি, আলহাজ্ব কবির মোহাম্মদ, মুহাম্মদ আবু মুছা কাদেরী আল চিশতী, মুহাম্মদ ছালামত, ইফতুহারুল আলম ইতু, মুহাম্মদ শাহীন আলম হক প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ কিয়াম ও মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে উক্ত উরশ শরীফের ১ম দিবস সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।










