আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট আজ শুরু

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:২০ পূর্বাহ্ণ

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আজ ১০ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। টি–টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে সর্বমোট ২৪টি ক্রিকেট একাডেমি অংশ নিচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রতিদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ ১০ নভেম্বর ১ম ম্যাচ সকাল ৮:৩০টা থেকে শুরু হবে। এতে অংশ নেবে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি এবং ইস্পাহানি ক্রিকেট একাডেমি। ২য় ম্যাচ দুপুর ১২:৪৫টা হতে শুরু হবে। আজকের দ্বিতীয় ম্যাচে অংশ নেবে সানরাইজ ক্রিকেট একাডেমি এবং বাঁশখালী ক্রিকেট একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধশেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর ম্যাচ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি